রমজানের পর ঈদ। ঈদ এলেই ব্যাপক খরচ। অতিরিক্ত খরচ মেটানোর জন্যই উত্সবভাতা। তাই বেসরকারি শিক্ষকদের উত্সবভাতা ২৫% থেকে কমপক্ষে ৫০% বাড়িয়ে দিলে ঈদের খরচ কিছুটা লাঘব হবে। এ বিষয়টি নিয়ে সংসদে কেউ কথা বলছেন না। দেশ দিন দিন উন্নত হচ্ছে। মানুষের পরিবর্তন হচ্ছে সর্বক্ষেত্রে কিন্তু বেসরকারি শিক্ষকদের উত্সবভাতা বাড়ানোর বিষয়টি কারো মাথায় নেই। তাই একজন গ্রামীণ নাগরিক হিসেবে বেসরকারি শিক্ষকদের উত্সবভাতা বাড়ানোর অনুরোধ রাখছি। এবারের ঈদুল ফিতর উত্সবে বেসরকারি শিক্ষকদের উত্সবভাতা ২৫% থেকে কমপক্ষে ৫০% প্রদানের জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
এস এম গোলাম মোস্তফা,
ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
