সিএইচটি কমিশনে হামলা

মহালছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপির প্রতিবাদ মিছিল, সমাবেশ

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:০৩
রাঙ্গামাটিতে সিএইচটি কমিশনে হামলা ও দীঘিনালায় বিজিবি কর্তৃক পাহাড়িদের জমি বেদখলের প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ রবিবার মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সভাপতি পলাশ চাকমা, মহালছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি তপন চাকমা বক্তব্য রাখেন। মিছিলটি বাবুপাড়া থেকে শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে পেপার বোর্ড পাশে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা তথাকথিত সমঅধিকার আন্দোলন, বাঙ্গালী ছাত্র পরিষদসহ কতিপয় সংগঠনকে দায়ী করে সিএইচটি কমিশনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।