ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন দিনাজপুর চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত শনিবার রাত পৌনে ১২টায় ১০৭৫ জন ভোটার গোপন ব্যালটে ভোট দিয়ে সাধারণ সদস্যদের মধ্য থেকে কার্যকরী কমিটির জন্য ১৯ জনকে নির্বাচিত করেন। ১৯ জনের মধ্যে মোসাদ্দেক-আনোয়ারুল পরিষদ থেকে ১৩ জন ও রেজা হুমায়ুন-সুজা চৌধুরী পরিষদ থেকে ৬ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ মোসাদ্দেক হুসেন, সারওয়ার আশফাক আহমেদ লিয়ন, মোঃ সিদ্দিক গজনবী, আলহাজ্ব গোলাম হামিদুর রহমান, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ শামীম কবির, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, আলহাজ্ব সৈয়দ সাগীর আহমেদ, মোঃ রাহবার কবির পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, শাহিদ রিয়াজ পিম, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, মোঃ আতাউর রহমান চৌধুরী, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, সুজা উর-রব চৌধুরী, শ্যামল কুমার ঘোষ এবং আখতারুজ্জামান জুয়েল।
আগামী ১১ জুলাই সাধারণ সদস্য কোটার ১৯ জন, ১ জন সহযোগী সদস্য ও ১ জন গ্রুপ সদস্য ভোট দিয়ে ২ বছরের জন্য দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।
