চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:০৪
কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা মসজিদের ইমাম হাফেজ মোঃ জামাল হোসেনের (৪২) দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকা কিডনি ফাউন্ডেশনে ডাক্তার হারুনুর রশিদের তত্ত্বাবধানে চিকিত্সা নিচ্ছেন। কিন্তু অভাবের কারণে প্রতি মাসের চিকিত্সা ব্যয় বহন করতে পারছেন না। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হাফেজ মোঃ জামাল হোসেন, হিসাব নং-১২৬৪৮, সোনালী ব্যাংক, চৌদ্দগ্রাম শাখা, কুমিল্লা। মোবাইল: ০১৮১৯০৩২১০০। মোঃ আবদুস সাত্তার মেধাবী ছাত্র মোঃ আবদুস সাত্তার (১০) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার উন্নত চিকিত্সার জন্য ৭-৮ লাখ টাকার প্রয়োজন। তার দরিদ্র প্রতিবন্ধী পিতা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবদুল হাই, হিসাব নং ১০২৭০০২২১২, জনতা ব্যাংক, নালঘর বাজার শাখা, চৌদ্দগ্রাম, কুমিল্লা।