চেক জালিয়াতি

চট্টগ্রামে ব্যবসায়ীকে ৭৭ কোটি টাকা জরিমানা দুই বছরের কারাদণ্ড

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:১৭
চেক জালিয়াতির মামলায় মো. কামাল উদ্দিন নামে এক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে ৭৬ কোটি ৮৫ লাখ ২৭ হাজার ৭৫২ টাকা জরিমানা প্রদান করা হয়। গতকাল রবিবার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন অন্য মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযুক্ত ব্যবসায়ী খাতুনগঞ্জের তাবাসসুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। মামলা দু’টিতে আসামির বিরুদ্ধে গত ২ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এই রায় দেন।