মো. হাবিবুর রহমান সিকদার
বরিশালে বানারীপাড়ার পশ্চিম চাখার গ্রামের মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান সিকদার (৬০) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। স্থানীয় শরীফ বাড়ি জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাদেকুর রহমান
নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামের মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান (৫৫) কিডনিজনিত রোগে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গ্রামের বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আজিজার রহমান
বগুড়ায় আদমদীঘির নশরতপুর এলাকার মুক্তিযোদ্ধা আজিজার রহমান (৬৩) গত শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে গেছেন। নশরতপুর কলেজ মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
