বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) গতকাল রবিবার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় তারা কাজ বন্ধ রেখে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। পরে বেপজা কর্মকর্তা ও পুলিশ গিয়ে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে পরিস্থিতি শান্ত করে। হংকং এর মালিকানাধীন ডেনিম প্লাস লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। এনিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে গতকাল সকালে তারা বিক্ষোভ করে।
