নোটিশ বোর্ড

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:০১
নগরদোলা ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ আরও বাড়িয়ে তোলে ঈদে চমত্কার ডিজাইনের শাড়ি। আধুনিক রুচিশীল যুগোপযোগী ফ্যাশনের শাড়ি পরার মাধ্যমে প্রত্যেক নারী নিজেকে ফুটিয়ে তুলতে পারে চমত্কারভাবে। এরই ধারাবাহিকতায় নগরদোলা এবারের ঈদের শাড়ির সম্ভার সাজিয়েছে যুগোপযোগী ফ্যাশনের সুনিপুণ অলংকরণের মাধ্যমে। এ বছরের শাড়ির ফ্যাশন ট্রেন্ডের মধ্যে রয়েছে নানা ডিজাইন ও রঙের ব্যবহার। নগরদোলার নিজস্ব ডিজাইন ইউনিটের কর্ম প্রচেষ্টায় এ প্যাটার্নগুলোকে নান্দনিক ও বর্ণীলভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিটি শাড়িতে। ফড়িং প্রতিটি উত্সবকে ঘিরে ফড়িংয়ের শোরুমগুলো সাজানো হয় উত্সবধর্মী শাড়ি দিয়ে। সামনে ঈদ, ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস ফড়িং তার শাড়িতে ব্যাপক আয়োজন করেছে। ২০০টির বেশি পোশাকে নতুন নকশা করা হয়েছে। উত্সব ও ঋতুকে মাথায় রেখে কাপড় হিসেবে সুতিকে প্রাধান্য দিয়েছে। এসব পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে নীল, মেরুন, লাল, কালো, সাদা, নীল, গোলাপি, হলুদ, গোল্ডেন, টিয়া, কমলা, সবুজ, আকাশী প্রভৃতি। শাড়ি করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি কাজ। এবারের ঈদে তরুণীদের জন্য বিশেষ আর্কষণ হিসেবে থাকছে শাড়ি। এসব শাড়ির ডিজাইনেও বেশ পরিবর্তন আনা হয়েছে। এম ক্রাফট পবিত্র ঈদুল ফিতরের বর্ণাঢ্য আয়োজনে এম ক্রাফট এনেছে নানা ধরনের শাড়ি। টাঙ্গাইল তাঁত, কোটা, এন্ডি কটন, কটন, সিল্ক, মসলিন, জয়সিল্ক ও ভয়েলের কাপড়ে ব্লক, মেশিন এমব্র্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, কারচুপি আর লেসওয়ার্কের কাজ করা হয়েছে। প্রাধান্য পেয়েছে উত্সবের চিরায়ত রং—লাল, সাদা, সবুজ ও মেরুন। অহং ঐতিহ্য আর আধুনিকতার সাথে এথনিক আভিজাত্য বরাবরই প্রাধান্য পায় অহংয়ের শাড়িতে। এবারের ঈদে অহং এনেছে অনেক ধরনের শাড়ির কালেকশন। এর মধ্যে রয়েছে বিয়ের শাড়িরও নানা আয়োজন। চিফ ডিজাইনার মারজান হাদি ঝুমা জানান, প্যাটার্ন এবং গর্জিয়াস ডিজাইনের ভিন্নতায়, অহং এনেছে রং বৈচিত্র্যের ঈদের শাড়ি। যারা ঈদে সিগনেচার কালেকশন পড়তে অভ্যস্ত তাদের জন্য অহং হতে পারে বেস্ট ফ্যাশন আউটফিট! এছাড়াও ঈদের এই উত্সবে যেকোনো প্রোডাক্ট নির্ধারিত ব্যাংকের কার্ডে কিনলেই ক্রেতারা পাচ্ছেন বিশেষ ছাড়। সাদাকালো এবার ঈদকে সামনে রেখে দেশের স্বনামধন্য বুটিক হাউস সাদাকালো এনেছে বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের শাড়ি। এসব শাড়িতে উত্সবের বিভিন্ন মোটিভ ব্যবহার করা হয়েছে। গরম উপযোগিতাকে প্রাধান্য দিয়ে বানানো হয়েছে এই শাড়িগুলো। ঈদ উপলক্ষে সাদাকালো এসব শাড়ির সাথে নানা ধরনের অনুষঙ্গও রেখেছে তাদের কালেকশনে। শাড়িগুলো পাওয়া যাবে সাদাকালোর বিভিন্ন শোরুমে। সাঞ্জুরী এবার ঈদে বুটিক হাউস সাঞ্জুরী সেজেছে নতুন সাজে। ফ্যাশন সচেতন নারীদের জন্য সাঞ্জুরী নিয়ে এসেছে নতুন ডিজাইনের শাড়ির সমাহার। সাঞ্জুরী’র কর্ণধার শান্তা জাহান জানান, ‘এবার ঈদ যেহেতু বর্ষায় এবং সেসময় গরমও থাকবে তাই আমাদের পোশাকে সেই ছোঁয়া রাখা হয়েছে। এমনকি শাড়িতে হালকা রং এবং বর্ষার উপযোগী কাপড়কে প্রাধান্য দিয়ে শাড়ি তৈরি করা হয়েছে।’ সাঞ্জুরীতে ঈদে ক্রেতারা পাবেন গর্জিয়াস শাড়ির বিশাল সমাহার।