জেএএন অ্যাসোসিয়েটসের ইফতার পার্টি অনুষ্ঠিত

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:০২
ক্যানন পণ্যের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের আয়োজনে গত ৫ জুলাই তাদের ধানমণ্ডিস্থ কার্যালয়ে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে ক্যাননের কর্মকর্তা-কর্মচারী, কর্পোরেট পার্টনার, ব্যবসায়ী এবং আইসিটি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) চেয়ারম্যান এবং জেএএন অ্যাসোসিয়টসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফি অনুষ্ঠানে সকলের সাথে মতামত বিনিময় করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে জেএএন অ্যাসোসিয়েটস দীর্ঘদিন ধরে সুনামের সাথে ক্যানন পণ্য বাজারজাত করে আসছে। এ সাফল্য আমাদের কর্মকর্তা-কর্মচারী, কর্পোরেট পার্টনার এবং আইসিটি সাংবাদিক সকলের মিলিত প্রচেষ্টার ফলাফল।’ ইফতারির আগে দোয়া মাহফিলে দেশ ও মানুষের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।