মো. আবু বকর সিদ্দিক রূপালী ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডিএমডি করা হয়। এর আগে তিনি জনতা ব্যাংকের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন। জনতা ব্যাংকেই তিনি তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। — প্রেস বিজ্ঞপ্তি
