জোকস

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:৪৩
 পেটের তীব্র ব্যথা নিয়ে এক ভদ্রলোক গেছেন শহরের এক ডাক্তারের কাছে। ডাক্তার অনেকক্ষণ দেখে এবং পরীক্ষা করে লোকটিকে জানালেন, তার অ্যাপেন্ডিসাইটিস এর সমস্যা হয়েছে। অ্যাপেনডিক্স অপারেশন করতে হবে। ডাক্তারের কথা শুনে কেমন যেন একটা খটকা লাগলো ভদ্রলোকের। তাই তিনি বিষয়টা নিশ্চিত হতে পাশের শহরের এক ডাক্তারের কাছে গেলেন তিনি। এবারের এই ডাক্তার তাকে পরীক্ষা করে জানালেন ওসব অ্যাপেনডিক্স ফ্যাপেনডিক্স কিছু নয়। তার আসলে গলব্লাডারে পাথর জমেছে এবং সেটা থেকেই যত সমস্যা। দু’জনের এই দু’ধরনের বক্তব্য শুনে ভদ্রলোক বাড়িতে গিয়ে অনেকক্ষণ বিষয়টা নিয়ে ভাবলেন। তারপর সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম ডাক্তারের কাছেই অপারেশন করাবেন। আর এর কারণ জানতে চাইলে তিনি বললেন, ‘অ্যাপেনডিক্স অপারেশনের খরচ যে গল ব্লাডার অপারেশনের চেয়ে অনেক কম!’  কলেজ থেকে মহা আনন্দে বাড়ি ফিরল ছেলে। :বাবা বাবা, স্কুলের বার্ষিক নাটকে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছি। :বাহ! বেশ তো, তা কিসের চরিত্র শুনি। :আমার চরিত্রটা হচ্ছে পঞ্চাশ বছর বয়সী এক ভদ্রলোকের যিনি গত ত্রিশ বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন। বাবা সান্তনা দিয়ে বললেন, হতাশ হয়ো না! আশা করি ভবিষ্যতে তুমি সংলাপসহ চরিত্রও পাবে!  টেস্ট পরীক্ষায় ফেল করেছে এক ছাত্র। কিন্তু সে কিছুতেই এর কারণ বুঝে উঠতে পারছিল না। অবশেষে ক্লাস শিক্ষকে কাছে যেয়ে সে জানতে চাইল— :আমার পরীক্ষা তো স্যার অতোটা খারাপ হয়নি। তবুও আমি কেন নাকৃতকার্য হলাম? :তুমি নাকৃতকার্য হওনি, অকৃতকার্য হয়েছ? আর কেন হয়েছ সেটাও আশা করি বুঝতে পারছ।  স্বামী :তোমার জ্বালায় আমার আর কিছুই ভালো লাগছে না। এই চললাম আমি নদীতে ঝাঁপ দিতে। স্ত্রী :সে কি! তুমিতো সাঁতারই জানো না। স্বামী :দেখ রাগের সময় এসব মনে করিয়ে দেবে না তো!