গৌরনদী উপজেলার টরকী বন্দরের এক ব্যবসায়ীর বসতঘরে রবিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। ঘরের মধ্যে থাকা লোকজনের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রেণ আনেন।
টরকী বন্দরের কাঠ ব্যবসায়ী আলহাজ্ব আমির হোসেন মাঝি জানান, রাত ২টায় অজ্ঞাত পরিচয় একদল দুর্বৃত্ত তার চৌচালা টিনের বসতঘরের দরজা বাইরে থেকে ছিটকানি দিয়ে চাটাইয়ে পেট্রোল মিশিয়ে ঘরে অগ্নিসংযোগ করে। এতে আগুনে বসতঘরের সামনের আংশিক পুড়ে যায়। গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
