ছাত্রী অপহরণের অভিযোগে মিয়ানমার নাগরিক আটক

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:৫৫
কক্সবাজার শহরের গোলদীঘি পাড় এলাকা থেকে গত রবিবার রাত ৮টায় অপহরণকারী দলের সদস্য মিয়ানমারের এক নাগরিক মো.সিরাজকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বর্তমানে সে উখিয়ার ভাল্লুকিয়া পালং এলাকায় বসবাস করে। মিয়ানমার নাগরিক সিরাজসহ অপহরণকারী দলের তিন সদস্য প্রায় ১ মাস আগে হ্নীলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ও কক্সবাজার শহরের ঘোনারপাড়ার ফজল আহমদের ছেলে মোহাম্মদ আলমকে (১৫) অপহরণ করে। তিনদিন পর ১ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করে আনা হয়। এ ঘটনার পর রবিবার রাতে অপহরণকারী চক্রের সদস্য সিরাজ শহরের গোলদীঘি পাড় এলাকায় ঘোরাঘুরি করার সময় তাকে আটক করে। পরে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, আটক মিয়ানমার নাগরিককে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।