চরফ্যাশনে গত রবিবার বিকালে জেলে পুনর্বাসনের ৬০০ কেজি চালসহ দক্ষিণ আইচা গ্রামের আব্দুল হাসেম মুন্সির পুত্র আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ আইচা থানা পুলিশ বাদী হয়ে চরমানিকা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম খন্দকারসহ তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। পুলিশ জানায়, চরমানিকা এলাকার জেলেদের জন্য বরাদ্দকৃত বিশেষ ভিজিএফের চাল জেলেদের মাঝে কম দিয়ে বিক্রির চেষ্টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ আইচা গ্রামের নুরে আলমের ঘর থেকে ৬০০ কেজি (১৫ বস্তা) চালসহ আমিনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ আইচা থানা ওসি মু. এনামুল হক জানান, আমরা প্রাথমিক কার্যক্রম শেষ করেছি। যেহেতু মামলাটি দুর্নীতি দমন কমিশন তফসিলভুক্ত তাই মামলার বাকি কার্যক্রম দুর্নীতি দমন কমিশনের নির্দেশ মোতাবেক পরিচালিত হবে। উদ্ধারকৃত চাল থানা হেফাজতে রয়েছে।
