নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের আনফর আলীকে (৫৫) হত্যার অভিযোগে একই এলাকার দুই আপন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: হাছেন আলীর পুত্র সোহেল এবং জুয়েল। এরমধ্যে জুয়েল পলাতক। দীর্ঘ ১৫ বছর মামলা চলার পর গতকাল সোমবার এ রায় প্রদান করা হয়। আদালত সূত্রে জানা গেছে, হাছেন আলীর সাথে আনফর আলীদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে ২০০৩ সালের ৭ এপ্রিল আনফর আলী তার নিজ জমিতে গেলে সোহেল ও জুয়েল এবং তার লোকজন আনফর আলীর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে আনফর আলী ঘটনাস্থলেই নিহত হয়।
