ব্রেন গেম

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৪১

এক শিক্ষয়িত্রী তাঁর একমাত্র ছেলের বৌয়ের ছেলে হওয়ায় খুবই আনন্দিত। ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণের সময় শিক্ষয়িত্রীকে এক ছাত্রী প্রশ্ন করল, ম্যাডাম, আপনার নাতি হওয়ায় আপনি কত মণ মিষ্টি বিতরণ করলেন?

ম্যাডাম বললেন, বিশকে অর্ধেক দিয়ে ভাগ করে তার সঙ্গে বিশ যোগ করলে যা হয় তত মণ।

প্রশ্ন হচ্ছে, নাতি হওয়ার সুসংবাদে শিক্ষয়িত্রী মোট কত মণ মিষ্টি বিতরণ করলেন?

 

উত্তর আগামীকাল

গতকালের ব্রেন গেমের উত্তর :

তানিয়ার বয়স দশ বছর এবং তার বোনের বয়স চার বছর