নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে অজগরের শিকার হয়েছে একটি শিয়াল। উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, ৬ জুন রাত প্রায় ১১টার দিকে আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করা একটি অজগর বনের মোল্লা পাড়ার নিকটে একটি শিয়ালকে শিকার করে। শিয়ালের চিত্কারে প্রায় অর্ধশত শিয়াল তাকে রক্ষার জন্য ভীষণ চিত্কার করলে স্থানীয় গ্রামবাসী আতংকিত হয়। তারা লাঠি-সোটা নিয়ে ঘটনাস্থলে আসলে দেখতে পায় অজগরের শিকার শিয়ালটিকে রক্ষার জন্য শিয়ালদের এই চিত্কার। লোকজনের উপস্থিতিতে শিয়ালগুলো পলায়ন করলেও অজগরটি শিকারকৃত শিয়ালকে ছেড়ে দেয়নি। লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন, অজগরটি শিয়ালটিকে শিকারের মাধ্যমে প্রায় ৬ মাসের আহার করে নিয়েছে।
