ঘিওরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই আটক এক

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:০৭
ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশের এক সদস্যকে আটক করেছে পুলিশ। মহাসড়কের জাগীর এলাকা থেকে ডিবি পরিচয়ে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তাকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহূত একটি হায়েস মাইক্রোবাসও আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত রবিবার রাত ১০টার দিকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রোগী দেখার কথা বলে সেন্টু মিয়ার (২৬) ইজিবাইকটি ভাড়া করে। জাগীরের পাট গবেষণা কেন্দ্রে যাবার পথে পুলিশ ক্যাম্প এলাকায় একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ-১৩-৫৪২১) তাদের গতিরোধ করে। এসময় ওই গাড়ি থেকে দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইকটি থানায় নেয়ার কথা বলে। পরে ইজিবাইকের চালককে মাইক্রোবাসে তারা তুলে নিয়ে যায়। এ সময় ইজিবাইকে থাকা অপর দুই ব্যক্তি গাড়িটি ঢাকার দিকে নিয়ে যায়। রাত সাড়ে ৪ টার দিকে ওই মাইক্রোবাসটি মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় গিয়ে নষ্ট হয়ে যায়। এসময় ডিউটিরত টহল পুলিশ দেখে গাড়িতে থাকা তিনজন ব্যক্তি পালিয়ে যায়। পরে পুলিশ ইউনুস শেখ নামের ভুয়া ডিবি সদস্যকে আটক করে ঘটনার সত্যতা স্বীকার করে ঘিওর থানার অফিসার ইনচার্জ শওকত আলম জানান, আটক ওই ভুয়া ডিবি সদস্যকে মানিকগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।