চাঁদপুরে ব্যাপক হারে বেড়েছে প্রসূতি ও নবজাতকের মৃত্যু। পরিবারের ভুল সিদ্ধান্ত ও সঠিক চিকিত্সা সেবার অভাবে শুধু জুন মাসে ৬ প্রসূতি মা ও ৫ নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে চিকিত্সা সেবা নিতে না এসে পারিবারিক ভুল চিকিত্সায় মৃত্যু হয়েছে অনেকের। অন্যদিকে নবজাতক শিশুর বেলায়ও দেখা যায়, শ্বাসকষ্ট, অপুষ্টিসহ কয়েকটি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এদের মধ্যে জুন মাসে সখিপুরের বিল্লালের মেয়ে বেবি, বাখরাবাদ চাপিলা এলাকার বাবু, রাজারগাঁও মেনাপোল মোহাম্মদ আলীর মেয়ে বেবি, সাহেব বাজারের আক্কাছ আলীর ছেলে বাবু, শখিপুরের বাবু। এসব শিশু অপুষ্টি ও শ্বাস কষ্টে মারা যায়।
