মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে গতকাল সোমবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ২শ মণ ধান ও অন্যান্য মালামালসহ একটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। এ সময় আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সাবেক ইউপি সদস্য মো. ফজলুর রহমান মোল্লা জানান, ব্যবসায়ী রফিকুল ইসলাম মোল্লার তালাবদ্ধ ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামের লোকজন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১টি আধাপাকা ঘরে রক্ষিত ২’শ মণ ধান, নগদ সাড়ে ৪ লাখ টাকা ও অন্যান্য আসবাবপত্রসহ ১টি রান্নাঘর ভষ্মীভূত হয়।
