নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৬নং পূর্বধলা ইউনিয়ন পরিষদ অফিসে গতকাল সোমবার কে বা কারা ঢুকে মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে বলে ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান আকন্দ পিন্টু থানায় লিখিত অভিযোগ করেছেন। অফিসের কাগজপত্র লুটের প্রতিবাদে দুপুরে চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি অফিসের সামনে থেকে লাঠি মিছিল বের করা হয় এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানানো হয়।
