সালমার মিউজিক ভিডিও ‘কে যে কখন’

আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:৩৭

 

এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার নতুন মিউজিক ভিডিও ‘কে যে কখন’। মাহমুদ মানজুরের কথায় নাজির মাহমুদ এর সুরে করেছেন। গানটির সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। ভিডিওটিতে মডেল হয়েছেন নবাগত দুর্জয় সাফায়াত ও এসকে তৃষ্ণা। ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে আগামী ১ জুন সন্ধ্যা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।