লোহাগড়া কলেজ মাঠে গতকাল সোমবার সকালে শ্রী শ্রী জগন্নাথ দেবের ফিরতি রথের মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশু ও মহিলাসহ ২৫ জন আহত হয়। আহতদের লোহাগড়া ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলুন ব্যবসায়ী বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। আহতরা হলেন: মফিজুর রহমান, উবায়দুর রহমান, অনিক, সুমন, আরিফ, আকাশ, লিপি খানম, পিয়াস, অয়ন। লোহাগড়া থানার ওসি সুভাস চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
