বরিশালে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২২:১৫
জেলার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে গত রবিবার রাতে ছাত্রলীগ কর্মী সেফান হাওলাদার হাসানকে কুপিয়ে গুরুতর জখম করেছে নিজ দলের প্রতিপক্ষরা। গতকাল সোমবার সকালে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় নিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে স্বজনরা। ভর্তি বাণিজ্য নিয়ে বরিশালের ওই কলেজ ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম বাপ্পির সাথে বিরোধে জড়িয়ে সেফান হামলার শিকার হয় বলে ক্যাম্পাস সূত্র জানিয়েছে। তবে কলেজ ছাত্রলীগ সভাপতি এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে- আহত সেফান হাতেম আলী কলেজের ছাত্র নয়, ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মাত্র। কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিরোধে জড়িয়ে সেফান প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে। এ হামলার সাথে তার কোন যোগসূত্র নেই বলে তিনি দাবি করেছেন।