বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মতিঝিল বাণিজ্যিক এলাকার নিজস্ব জমিতে ভবন নির্মাণের লক্ষ্যে স্থাপত্য নকশা প্রতিযোগিতা হবে। এজন্য ৫ জুলাই রাজধানীর একটি হোটেলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একটি নিরপেক্ষ প্রতিযোগিতার মাধ্যমে এই সুউচ্চ ভবনের নকশা গৃহীত হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিপিসি ও মেঘনার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি।
