শোক সংবাদ

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২২:১৬
সিরাজুল ইসলাম সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমানের ছোট ভাই অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইন কমিশনের সাবেক সদস্য সিরাজুল ইসলাম (৮০) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। মনোয়ারা খাতুন অধুনালুপ্ত দৈনিক বাংলার চিফ রিপোর্টার যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মনজুর আহমেদের মা ঝিনাইদহের প্রবীণ শিক্ষাবিদ মনোয়ারা খাতুন (৯৫) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে রেখে গেছেন। মরহুমা ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। আব্দুর রহিম মিয়া ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট পশ্চিমপাড়া নিবাসী সমাজসেবক আব্দুর রহিম মিয়া ওরফে মানিক মিয়া (৯৩) বার্ধক্যজনিত কারণে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।