প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে ইফতার করবেন ১৮ জুলাই

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২২:৪৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ জুলাই সাংবাদিকদের সঙ্গে ইফতার করবেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ওইদিন জাতীয় প্রেসক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করেছে। বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল জানান, প্রধানমন্ত্রী গতকাল সোমবার এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন।