গোবিন্দগঞ্জে আসামি ছিনতাই

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২২:৪৯
উপজেলায় গতকাল সোমবার আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এসময় আসামি পক্ষের লোকজনের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের থানা পুলিশ গর্ন্ধববাড়ী গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি পিচ্চি হেলালকে আটক করে।এ সময় হেলালের সহযোগী ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা ও মারপিট চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।