গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ১৮:৩৩
কোনো সাফল্য বা আনন্দদায়ক কোনো বিষয় উদযাপনের জন্য যখন একজন মানুষ তার হাত মাথা পর্যন্ত উঁচু করে অন্য আরেকজনের সাথে মেলান বা তালির মতো শব্দ করেন তখন এই প্রক্রিয়াটিকেই কেতাবি ভাষায় বলা হয় ‘হাই-ফাইভ’। আর এ ধরনের হাই-ফাইভের মাধ্যমে একে অন্যের হাত ধরে মানববন্ধনের এক অনন্য রেকর্ডই স্থাপন করেন চীনের এনইউ স্কিন গ্রেটার চায়না নামের সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবীরা। চীনের সাংহাইতে অবস্থিত হাংহাই এক্সপো সেন্টারে প্রথম দুই চেষ্টায় সফল হতে না পারলেও তৃতীয় চেষ্টায় মোট ১,৩৯১ জন অংশগ্রহণকারীর হাই-ফাইভের মাধ্যমে সবচেয়ে বড় এই হাই-ফাইভ চেইনের রেকর্ডটি স্থাপিত হয়।