ডিজিটাল কন্টেন্ট খুঁটিনাটি
পলাশ কান্তি মজুমদার, সহকারি শিক্ষক (বাংলা)
চাঁদপুর জনতা হাইস্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা
Power Point Presentation (Content)-কে Presenter View তে প্রদর্শন করার নিয়ম:
প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ আমরা ডিজিটাল কন্টেন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এ দ্রুত কপি-কাট-পেস্ট করা, নোটস লিখা,কন্টেন্ট প্রেজেন্টার ভিউতে প্রদর্শণ করা, স্লাইডে ফাইল লিংক করানোর কাজগুলো জেনে নিই।
পাওয়ার পয়েন্ট এ দ্রুত কপি ও কাট করার নিয়ম::
PowerPoint Presentation (Content)-কে Presenter View তে প্রদর্শন করার নিয়ম:
প্রয়োজনীয় প্রত্যেকটি Slide-এ Notes লেখা সম্পন্ন হওয়ার পর-
১. এবার Power Point Presentation (কন্টেন্ট)-টিকে Edit মোডে Open করি।
২. এখন PowerPoint-2007, PowerPoint-2010,PowerPoint-2013 বা PowerPoint-2016 এর জন্য Click > Slide Show.
৩. এবার Monitors কমান্ড গ্রুপের অধীন Use Presenter View এর বাম পার্শ্বের চেক বক্সে ক্লিক করে টিক মার্ক দিই।
৪. যদি প্রজেক্টরটি সংযুক্ত করা না থাকে তাহলে আপনার সামনে ‘This feature is for use with more than one monitor, but only one monitor was detected. To see if your computer can display on multiple monitors, click the check button’ লেখা সংবলিত কোন বার্তা প্রদর্শিত হলে Cancel বাটনে ক্লিক করুন।
৫. Click > Start > All Programs> Accessories>Connect to a Projector.
৬. প্রদর্শিত Projector Connect বক্স থেকে Extend ক্লিক করুন।
৭.এখন পুনরায় ২ এবং ৩ নম্বর পদক্ষেপটি গ্রহণ করুন তাহলে Use Presenter View এর বাম পার্শ্বের চেক বক্সে ক্লিকে টিক (Ý) মার্ক বসবে।
৮. তবে ২ এবং ৩ নম্বর পদক্ষেপটি গ্রহণ করার পূর্বেই প্রজেক্টরটি সংযুক্ত করে নিলে ৪ নম্বরের বার্তাটি প্রদর্শিত হবে না এবং প্রথম ক্লিকে Use Presenter View এর বাম পার্শ্বের চেক বক্সে টিক (Ý) মার্ক বসবে।
৯. এবার Slide Show বাটনে ক্লিক করে PowerPoint Presentation (কন্টেন্ট)-টিকে প্রদর্শণ করুন।
১০. কি দেখছেন? বাম পার্শ্বের বক্সে আপনার Slide এবং ডান পার্শ্বে একটি বক্সে আপনার ঐ Slide-এ লেখা Notes গুলি দেখা যাচ্ছে যেটি দেখে প্রয়োজনে আপনি বর্ণনা তুলে ধরতে পারবেন।
১১. এবং নিচে Preview এ আপনার পরবর্তী সকল Slide গুলি দেখা যাবে যেখান থেকে পরবর্তী Slide সম্পর্কে আপনি আগাম প্রস্তুতি নিতে পারবেন।
১২. এছাড়া Preview এর উপরে আপনার এই কন্টেন্টে কতটি Slide আছে তার মধ্য থেকে আপনি কত নম্বর Slide-এ অবস্থান করছেন, কতক্ষণ যাবত্ আপনি কন্টেন্টটি প্রদর্শন করছেন এবং বর্তমান ঘড়িতে কত সময় সবটাই দেখতে পাবেন।
১৩. এবার প্রজেক্টরের পর্দায় লক্ষ্য করুন কি দেখছেন? স্বাভাবিক যেমনই দেখতেন তেমনই।
এবার আপনি আপনার ল্যাপটপের সামনে দাঁড়িয়ে সুষ্ঠু, সুন্দর সাবলিলভাবে আপনি আপনার কন্টেন্ট প্রদর্শন ও প্রয়োজনে বর্ণনাসহ উপস্থাপন করে যান।
স্লাইডে বিভিন্ন ডকুমেন্টের ফাইল লিঙ্ক করার নিয়ম:
এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস, নোট প্যাড, ওয়ার্ড প্যাড, পিডিএফ ইত্যাদি যেকোনো প্যাকেজে সম্পাদিত ফাইলকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্যাকেজে ইমপোর্ট করে প্রয়োজনীয় কাজটি করা যায়। ভিন্ন প্যাকেজে সম্পাদিত ফাইলকে পাওয়ার পয়েন্ট স্লাইডে আনার পদ্ধতি নিম্নরূপ-
১. প্রেজেন্টেশনকে Slide View তে প্রদর্শন করুন।
২. এবার Insert মেনু থেকে Object-এ ক্লিক করুন। পর্দায় Insert Object ডায়ালগ বক্স আসবে।
৩. উক্ত ডায়ালগ বক্সের Create from file অপশনে ক্লিক করুন।
৪. এবার File টেক্সট বক্সে ড্রাইভ এবং ডিরেক্টরির নাম উল্লেখ করে ফাইলের নামটি টাইপ করুন।
৫. ফাইলের নাম মনে না থাকলে Browse বাটনে ক্লিক করুন। পর্দায় Browse ডায়ালগ বক্স আসবে।
৬. এবার ড্রাইভ এবং ডিরেক্টরি নির্বাচনের পর প্রয়োজনীয় ফাইলের নামটি নির্বাচন করে OK বাটনে ক্লিক করুন।
৭.এবার নির্দেশিত ফাইলের নামটি File text box-এ সংযোজিত হলে OK বাটনে ক্লিক করুন।
৮. এখন নির্বাচিত ফাইলের তথ্যসহ স্লাইডটি প্রদর্শিত হবে।
