খেলা মানে আনন্দ উত্সব ভাই
হিংসা দ্বেষ হানাহানি ভুলে যাই
নানা ভেদাভেদ ভুলে আমরা সবাই
মানবতা ঐক্যের গান যে শোনাই।
বিশ্বকাপ ফুটবল জানি সেই খেলা
নানা দেশ-জাতি এক স্বপ্নের মেলা
দিন নেই রাত নেই ঘোরে কাটে বেলা
বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল খেলা।
ব্রাজিল-আর্জেন্টিনা-উরুগুয়ে ভাই
আমেরিকা-কোরিয়া-সৌদিকে পাই
আমি শুধু লাল-সবুজের পতাকাই
বিশ্বকাপে বাংলাদেশকেই চাই।
