মাঠ জুড়ে এইবার
মেসি আর নেইমার
শোরগোল তুললো।
তারা দু’জন সত্যি
ফুটবলের দত্যি
দু’টি চোখ খুললো।
খেলার এক ভুবনে
কাপ চায় দু’জনে,
কেড়ে নেয় বলটা।
মেসি আর নেইমার
নেই ছাড় এইবার
সেরা কার দলটা?
বিশ্বকাপের ফুটবল
গুলশান-ই-ইয়াসমিন
বিশ্বকাপের ফুটবল
কখনো হাসি আনন্দে
পরাজয়ে চোখে জল।
বিশ্বকাপের ফুটবল
গোলের আশায়
জোরসে লাথি—
খেলছে খেলা বত্রিশ দল
বিশ্বকাপের ফুটবল।
বিশ্বকাপের ফুটবল
সবার প্রিয় গুডবল।
