ফুটবল

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ১৮:৪১
বিশ্বকাপের হচ্ছে খেলা পেলের দেশ ঐ ব্রাজিলে আলোচনার উঠছে যে ঝড় তরুণ বৃদ্ধ ভক্ত মিলে। প্রিয় দলের জার্সি পরে শহর-গাঁয়ের বটের ছায়ে অফিসপাড়া চায়ের ঘরে, শপিংমল আর মাঝির নায়ে। গভীর রাতে টিভি দেখে ভক্তরা সব হিসাব কষে— শেষ ষোলোতে যাচ্ছে কারা, দেখবো খেলা বসে বসে।