Kinds of Parts of Speech

আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:৪১

ইংরেজি

জ্যাকি প্রামান্ডো পেরেরা , সহকারি শিক্ষক

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

Noun এর সংজ্ঞা      হলো-

কোনো কিছুর নামকেই Noun বলে।

উদাহরণ— Rakib, Sakib, Riya, Feni, India ইত্যাদি।

 

 

 

 

 

১. Noun : Karim reads a book. (করিম একটি বই পড়ে।)

I live in Dhaka. (আমি ঢাকায় বাস করি।)

Karim (করিম) একটি ছেলের নাম, Dhaka (ঢাকা) একটি শহরের নাম। Karim, Dhaka —এই word গুলো দিয়ে নাম বোঝায়।

তার মানে, Noun এর সংজ্ঞা হলো—

কোনো কিছুর নামকেই Noun বলে।

উদাহরণ— Rakib, Sakib, Riya, Feni, India ইত্যাদি।

 

২. Pronoun : Samin is a boy. (সামিন একটি বালক।)

He reads in class Five.

(সে পঞ্চম শ্রেণিতে পড়ে।)

দ্বিতীয় Sentence —টিতে Samin এর বদলে He বসেছে।

Riya is a girl. (রিয়া একটি বালিকা।)

She reads in Class four. (সে চতুর্থ শ্রেণিতে পড়ে।)

দ্বিতীয় Sentence টিতে Riya এর বদলে She বসেছে।

He, She —এই word গুলো Noun —এর পরিবর্তে বসে।

তার মানে, Pronoun এর সংজ্ঞা হলো—

Noun এর পরিবর্তে যে word বসে তাকেই Pronoun বলে।

উদাহরণ— he, she, I, me, we, you, her, it ইত্যাদি।

 

৩. Adjective :Shahin is a bad boy. (শাহিন একটি খারাপ ছেলে।) Rahim is a good boy. (রহিম একটি ভালো ছেলে।)

You looks beautiful. (তোমাকে সুন্দর দেখাচ্ছে।)

I need two pens. (আমার দুটি কলম দরকার।)

bad —অর্থ খারাপ, good —অর্থ ভালো, beautiful —অর্থ সুন্দর, two —অর্থ দুই। bad, good, beautiful, two —এই word গুলো দিয়ে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়।

তার মানে, Adjective এর সংজ্ঞা হলো—

যে word কোনো Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায়, তাকেই Adjective বলে।

উদাহরণ— good, bad, nice, lovely, much ইত্যাদি।

 

4. Verb : I eat rice. (আমি ভাত খাই।)

I play cricket. (আমি ক্রিকেট খেলি।)

I read a book. (আমি একটি বই পড়ি।)

eat —অর্থ খাওয়া, play —অর্থ খেলা, read —অর্থ পড়া। eat, play, read —এ ধরনের word দিয়ে কাজ করা বোঝায়।

তার মানে, Verb এর সংজ্ঞা হলো—

যে word দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকেই Verb বলে।

উদাহরণ— come, go, do, write, walk, drink ইত্যাদি।

 

৫. Adverb: I walk slowly. (আমি ধীরে হাঁটি।)

Rahim runs fast. (রহিম দ্রুত দৌঁড়ায়।)

Siyam is a very good boy. (সিয়াম খুব ভালো ছেলে।)

slowly  —অর্থ ধীরে, fast —অর্থ তাড়াতাড়ি / দ্রুত, very —অর্থ খুব। slowly, first, very —এ word গুলো verb বা adjective এর অবস্থা  প্রকাশ করে।

তার মানে, Advreb এর সংজ্ঞা হলো—

যে word কোনো Verb বা Adjective এর অবস্থা প্রকাশ করে, তাকেই Adverb বলে।

উদাহরণ— fast, slowly, quickly, very ইত্যাদি।