র্যালী রাউন্ডের আয়োজনে অনলাইন ঈদ মেলা

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ১৯:৩৩
চলমান ডিজিটালাইজেশনের সাথে ক্রেতা ও বিক্রেতাদের সম্পৃক্ত করার লক্ষ্যে র্যালী রাউন্ডের ব্যাবস্থাপনায় দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন ঈদ মেলা ২০১৪। এই ই-মেলা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ঘরে বসেই ঝামেলাহীনভাবে নিজের প্রয়োজনীয় পণ্য পছন্দ করা ও কেনা যায়। এই ই-মেলায় অংশগ্রহণ করছে দেশের প্রথম সারির ই-কর্মাস সাইট, ফ্যাশন হাউজ, জুয়েলারি, কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, মোবাইল কোম্পানি। মেলা আগামীকাল থেকে শুরু হয়ে চলবে চাঁদ রাত পর্যন্ত। মেলা সম্পর্কে জানতে ভিজিট করুন www.emelabd.net।