সমপ্রতি অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ১৯৮তম সভায় সর্বসম্মতিক্রমে আক্কাচ উদ্দিন মোল্লা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং মো. সানাউল্লাহ সাহিদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আক্কাচ উদ্দিন মোল্লা ঢাকা জেলাধীন নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি রাসেল স্পিনিং মিলস, রাসেল গার্মেন্টস, ইকরাম স্যুয়েটার্স, তানিয়া কটন মিলসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। মো. সানাউল্লাহ সাহিদ ১৯৬৩ সালে ঢাকায় জন্ম গ্রহণ করেন। তিনি স্যামসাং ব্রান্ডের ইলেকট্রনিক পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। — প্রেস বিজ্ঞপ্তি
