ডিমলায় পিরানহা মাছ জব্দ

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:১২
নীলফামারীর ডিমলায় গত সোমবার সন্ধ্যায় খগাখড়িবাড়ী হাটে সরকার নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে মত্স্য বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মত্স্য কর্মকর্তা আলতাফ হোসেনসহ মত্স্য বিভাগের লোকজন অভিযান চালিয়ে ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করে। মাছ ব্যবসায়ী অভিযানের সংবাদ শুনে পালিয়ে যায়। জব্দকৃত পিরানহা মাছগুলো সকলের উপস্থিতিতে কেরোসিন তেল দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।