ভোলায় আবাসন প্রকল্পের ১০টি ঘর ভষ্মীভূত

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:১২
ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের আবাসন প্রকল্পের ২ নং ব্যারাকের ১০টি ঘর আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এমন দাবি ফায়ার সার্ভিস ইউনিটের। ঘটনার পর ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ক্ষতিগ্রস্তদের মাঝে জনপ্রতি ৪০ কেজি চাল, ১০০০ টাকা, ২টি করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত হালিমা (৪০), নাছিমা (২৫), লিমা (২০), শাহনাজ (২২) জানায়, ব্যারাকে ১৮ নং ঘরটি ধুঁয়ায় অন্ধকার হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।