নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:১২
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সোহেল রানা সোহাগ, মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা আ.রাজ্জাক, ছাত্রলীগ নেতা চন্দন কুমার, উজ্জ্বল, সাদ্দাম ও জুয়েল প্রমুখ।