তিল চাষ করে কৃষক বিপাকে

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:১২
তিল চাষ করে এবার আর্থিক ক্ষতি গুনছেন পাবনার বেড়ার তিল চাষিরা। সবাই যখন জমিতে ধান বুনেছিল তখন একটু লাভের আশায় এদের অনেকে তিল চাষ করেছিল। কিন্তু তিল কাটার পর পর্যাপ্ত রোদ না পাওয়ায় তা এখন পচে যাচ্ছে। তিল কাটার পর কয়েকদিন স্তূপাকারে রোদে রাখতে হয়। যাকে স্থানীয় ভাষায় জাগ দেয়া বলা হয়। এতে তিল ঝরে পড়ে। সেখান থেকে তিল আলাদা করা হয়। কিন্তু এবার জাগ দেয়া সম্ভব হয়নি বৃষ্টির কারণে। ফলে তিল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বাজারে দামও কমে যায়। বেড়া কৃষি ক্লাবের সভাপতি ফিরোজ জানান, তিল চাষ এখন অনেক কম। যারা তিল চাষ করেছিল তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।