সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:১৩
বানারীপাড়ায় ফরমালিনের ব্যবহার রোধকল্পে মতবিনিময় বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ফরমালিনের ব্যবহার রোধ ও জলাশয় সংরক্ষণে সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা মত্স্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলাম, এসএম গোলাম মাহমুদ রিপন, সিনিয়র সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, ভারপ্রাপ্ত সম্পাদক এসকেভি জয়দেব, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, মনির তালুকদার, সাংগঠনিক সম্পাদক সজল চৌধুরী, দপ্তর সম্পাদক মোঘল সুমন শাফকাত, সদস্য ইলিয়াম শেখ প্রমুখ। জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে পুরস্কার বিতরণ মেহেরপুর প্রতিনিধি \ জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে গতকাল মঙ্গলবার। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৩ জন মত্স্যজীবীকে পুরস্কার প্রদান করা হয়। এরা হলেন, শ্রেষ্ঠ মত্স্য উত্পাদনকারী হিসেবে শাহিন খান, শ্রেষ্ঠ পোনা উত্পাদনকারী হিসেবে আসরাফুল ইসলাম ও শ্রেষ্ঠ হ্যাচারী ব্যবস্থাপনায় নূর আলম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসকার আলি, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহবুবুল আলম ও সদর মত্স্য কর্মকর্তা শেখ মহাম্মদ মেজবাউদ্দিন প্রমুখ। দুমকী উপজেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার ১৪তম দুমকী উপজেলা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতলবে মত্স্য সপ্তাহের পুরস্কার বিতরণ মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা \ মতলব দক্ষিণ উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার মত্স্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ইউএনও সফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজিমউদ্দিন, মতলব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জাকির হোসেন, উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আক্তার রুমা, প্রধান শিক্ষক বোরহান উদ্দিন প্রমুখ। পরে মত্স্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হোমনায় সফল মত্স্য চাষিদের মাঝে পুরস্কার প্রদান হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার জাতীয় মত্স্য সপ্তাহের সমাপনী উপলক্ষে স্থানীয় মত্স্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সফল মত্স্য চাষিদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আহমেদ জামিল। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আঃ কাশেম প্রধান, উপজেলা মত্স্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, সফল মত্স্য চাষি গোলাম মোস্তফা ও সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু প্রমুখ। নাগেশ্বরীতে পিতা হত্যাকারী গ্রেফতার নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে প্রায় দুই মাস পর ঘাতক পুত্রকে নিজ এলাকা থেকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, প্রায় দুই মাস পর সোমবার রাত সাড়ে ৮টায় ঘাতক পুত্র এরশাদ তার নিজ এলাকা বামনডাঙ্গা ইউনিয়নের চরলুচনী কুটিবামনডাঙ্গায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১২ মে সোমবার সন্ধ্যায় এরশাদের বাবা আজিবর রহমান কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী আশেদা বেগমকে প্রহার করে। এরশাদ রাতে বাড়ি ফিরে ঘটনা শুনে উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে বাবা আজিবর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ১৩ মে বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে নিহতের স্ত্রী আশেদা বেগম বাদী হয়ে একমাত্র ছেলে এরশাদুল হককে আসামি করে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নাসিরনগরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ রোপা আমন মেরিকা ও রোপা আমন উফশি জাতের চাষে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির ২০৪-১৫ এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে গতকাল মঙ্গলবার । উপ-পরিচালক কাজল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেনের পরিচালনায় সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সহকারী কমিশনার ভূমি আবদুল্লা আল মামুন, সদর ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ হোসেন, সমবায় কর্মকর্তা বেলাল হোসেন , সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া ,পিপিএম অলিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন । সারিয়াকান্দির যমুনার চরে ডাকাতি সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । গত সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চরবাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে । ওই দিন রাতে সশস্ত্র ডাকাতদল চরের ৭টি বাড়িতে হানা দিয়ে ৮টি কৃষক পরিবারের ২৮টি গরুসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় । প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০/ ৫০জনের সশস্ত্র ডাকাত দল দুটি নৌকাযোগে যমুনা নদীর নিকট চরবাটিয়া চরে এসে কয়েকটি বাড়িতে হানা দেয় । এ সময় ডাকাতদল ৫ রাউন্ড গুলি বর্ষণ করে চরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে । তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মারপিট করে । এসময় ডাকাতদলের সঙ্গে সংঘর্ষে চরবাটিয়া গ্রামের চাঁন মিয়া (৬০), আনারুল (৪৫), আয়তুল্লাহ প্রামাণিক(৪৩), আমিরুল (৪২), আমেনা বেগম(৬৫), রওশন বেগম(৩০), মোসলেম উদ্দিন(৩২) আহত হয়।এদের মধ্যে গুলিবিদ্ধ গুরুতর আহত আনারুলকে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান যমুনার চরে ডাকাতির ঘটনা স্বীকার করেন । মেহেরপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি মেহেরপুর প্রতিনিধি \ পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ডাকে মেহেরপুরের ৩য় শ্রেণির কর্মচারীরাও আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিন মেহেরপুর কালেক্টরেট সহকারীরা হাজিরা খাতায় স্বাক্ষর করে পূর্ণ দিবস কর্মবিরতিসহ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় বক্তব্য রাখেন জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আফতাব আলি খান, সাইফুল্লাহ খান ও সৈয়দ জাহির হোসেন। সুজানগরে গাজনার বিল হতে কারেন্ট জাল উদ্ধার সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগরের গাজনার বিল হতে আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের ৩০ পিস নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ওই জাল উদ্ধার করা হয়। জানা যায়, কতিপয় অসাধু মত্স্যজীবী নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে উক্ত বিলে পোনা মাছ শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মত্স্য অফিসার শাহীনূর রহমান সুজানগর থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই জাল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত জাল বিল পাড়ে পুড়িয়ে ফেলা হয়। দুর্গাপুরে গণমাধ্যম ব্যক্তিদের সাথে মতবিনিময় দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনার দুর্গাপুর উপজেলা মত্স্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৪ উদযাপন উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিদের সাথে ফরমালিনের ব্যবহার রোধ বিষয়ে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার উপজেলা খামার ব্যবস্থাপকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা খামার ব্যবস্থাপক কৃষিবিদ গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা মত্স্য কর্মকর্তা (অ.দা.) আনম আশরাফুল কবীর। আলোচনা করেন উপজেলা মত্স্য সহকারী মোহাম্মদ হারুন অর রশীদ, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ। বেগমগঞ্জের সন্ত্রাসী ঢাকায় গ্রেফতার চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ বেগমগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের ত্রাস দুর্ধর্ষ সন্ত্রাসী অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী ঘটনার নায়ক আলাদীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র রাসেল (২৩)কে বেগমগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর জসিম উদ্দিন গত সোমবার রাতে অভিযান চালিয়ে ঢাকাস্থ তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেস স্টাফ কোয়ার্টার থেকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকালে বেগমগঞ্জ থানায় নিয়ে আসে। সাব ইন্সপেক্টর জসিম জানান, দীর্ঘদিন থেকে ধৃত সন্ত্রাসী রাসেল এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। ঈশ্বরগঞ্জে সফল মত্স্য চাষীদের পুরস্কার বিতরণ ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মত্স্য সপ্তাহ সমাপনী দিবসে সফল মত্স্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। নাচোলে মাদক বিক্রেতার ২ মাসের কারাদণ্ড নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল মঙ্গলবার সকাল ৭টায় কৃষ্ন্ রবি দাস (৪০) নামে এক মাদক বিক্রেতাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমি। গোমস্তাপুর সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এলতাস উদ্দিন মঙ্গলবার সকালে অভিযুক্তের বাড়ি থেকে গাঁজা বিক্রির সময় ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। অভিযুক্ত ব্যক্তি উপজেলার নেজামপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মৃত অক্ষয় রবি দাসের সন্তান। আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোঃ মামুন অর রশিদ মামুনকে সভাপতি ও মোঃ আসলাম পাঠানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এই কমিটির ঘোষণা করেন। সভাপতি ও সম্পাদককে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন। ফরিদপুরে ফরমালিন বিরোধী মোবাইল কোর্ট ফরিদপুর (পাবনা) প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ফরমালিন বিরোধী অভিযান ও মত্স্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মোমিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেল মত্স্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার, ওসি সাইফুল ইসলাম, বণিক সমিতির সভাপতি হাসান আলী, সেনেটারী ইন্সপেক্টর এজাজুল ইসলাম প্রমুখ। রায়পুরায় ফরমালিন রোধে মতবিনিময় সভা রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ ফরমালিন রোধে নরসিংদীর রায়পুরা উপজেলা মত্স্য কর্মকর্তার সাথে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার উপজেলা মত্স্য কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সাধন দাস, মেহেদী হাসান রিপন, মোঃ মোস্তফা খান, মোঃ রফিকুল হক রফিকসহ বিভিন্ন এলাকার মত্স্য চাষীগণ। চারঘাটে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও উপকরণ ধ্বংস চারঘাট (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর চারঘাটে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভেজাল গুড় এবং ভেজাল গুড় তৈরির উপকরণ ধ্বংস করা হয়। গতকাল মঙ্গলবার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সামিরুল ইসলাম ও নূরে আলম-এর নেতৃত্বে উপজেলার পরানপুর হিন্দুপাড়ার লক্ষণ সেন এবং মেরামতপুর ডালিপাড়ার আকছেদ, আলম ও মাজদারের ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালিত হয়। এসময় বিপুল পরিমাণ ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরির উপকরণ হিসেবে ব্যবহূত বিশ ব্যারেল চিটাগুড়, চিনি, ডালডা প্রভৃতি ধ্বংস করা হয় এবং কারখানা ভেঙে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানার মালিকদের বিরুদ্ধে মামলা করার জন্য স্যানেটারী ইন্সপেক্টরকে নির্দেশ দেন। অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র প্রতিনিধি ইসরাইল হোসাইন এবং চারঘাট মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন। বিরতিহীনভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ কর্তৃক বিরতিহীনভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ মোবাশ্বের উদ্দিন বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায়ভার শিক্ষার্থীরা কেন নেবে। প্রশ্নপত্র ফাঁসের দায়ভার সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া ছাড়া আর কিছুই না। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরতিহীন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান। নড়িয়ায় জেলেদের মাঝে পুরস্কার বিতরণ নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা\ সফল মত্স্য চাষীদেরকে সম্মাননা পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শরীয়তপুরে জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৪ সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে নড়িয়া উপজেলা মঙ্গলবার মত্স্য অফিসের আয়োজনে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নড়িয়া উপজেলা মত্স্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমানসহ মত্স্য কর্মকর্তাগণ। ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু ভোলা দক্ষিণ প্রতিনিধি \ ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। শহরের নতুন বাজার চত্বরে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ দাউদ মিয়া, প্রবীণ সাংবাদিক আবু তাহের প্রমুখ। সাতকানিয়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী বৃক্ষ মেলায় উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে ফলদ বৃক্ষ নিয়ে বিভিন্ন স্টলে সাজিয়েছে বৃক্ষপ্রেমীরা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মাসুদ রানা, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন, মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আনম সেলিম ও উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা এরফানুল হক চৌধুরী প্রমুখ। ধামইরহাটে নারী উন্নয়ন ফোরাম গঠনে কর্মশালা ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠনে কর্মশালা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ইউএনও হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার রাজশাহীর পরিচালক আমিনুল ইসলাম। এসময় উপ-পরিচালক নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে সভাপতি ইউপি সদস্য আঞ্জুয়ারাকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি উপজেলা নারী উন্নয়ন ফোরামে নেতৃত্ব দেবেন। বিরামপুরে ২৬ প্রতিষ্ঠানে অনুদান বিতরণ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার ২৬টি মসজিদ, মন্দির, ঈদগাহ ও ক্লাবে টিআর বিশেষ বরাদ্দের ২৮ মে.টন গম বিতরণ করা হয়েছে। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক গতকাল মঙ্গলবার বিরামপুর উপজেলা পরিষদ থেকে এসব বিতরণ করেন। এসময় তাকে সহযোগিতা করেন উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, ইউএনও এসএম মনিরুজ্জামান আল-মাসউদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু প্রমুখ। ভুরুঙ্গামারীতে উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠিত ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ভুরুঙ্গামারীতে উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা হল রুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, রংপুরের উপ-পরিচালক (যুগ্মসচিব) মিনু শীল প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ইউপি সদস্য রওশনারা প্রমুখ। শালিখায় জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠান শালিখা (মাগুরা) সংবাদদাতা \ জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে এক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ গোলাম রসুল, ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী প্রমুখ। সমাপনী অনুষ্ঠানের পূর্বে উপজেলার গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মত্স্য কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত্স্য কর্মকর্তার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শালিখা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ, সাংবাদিক ছড়াকার দীপক চক্রবর্তী, আঃ রব, মোঃ বাহারুল ইসলাম প্রমুখ।