গত ৬ মাস ধরে কাঠ দিয়ে ১৮ ইঞ্চি লম্বা বিশ্বকাপ ফুটবলের ট্রফি তৈরি করেছেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ তালুকদার।
তৈরি করা বিশ্বকাপ ট্রফির রং নিজের হাতে দিয়ে পূর্ণাঙ্গ একটি ট্রফি বানিয়েছেন তিনি। বিশ্বকাপ উদ্বোধনের দিন তিনি সকলের সম্মুখে তা অবমুক্ত করেন তার হাতে তৈরি ট্রফিটি।
ভূঞাপুরে বিশ্বকাপ ট্রফি! শুনে উপজেলার খেলাপ্রেমীরা ছাড়াও অন্যরা ছুটে আসছে ট্রফিটি দেখতে তার বাড়িতে।
আব্দুল লতিফ তালুকদার ইত্তেফাককে জানান, আমি ছোট বেলা থেকেই ফুটবল খেলি। প্রিয় দল ব্রাজিল। অনেক স্বপ্ন ছিল বিশ্বকাপ ট্রফি বানাবো এবং সেটা করেছিও। সত্যিকারের বিশ্বকাপ ট্রফিতো বাস্তবে দেখতে পাবো না তাই গাছের কাঠ দিয়ে ১৮ ইঞ্চি বিশ্বকাপ ট্রফি বানিয়েছি।
