জামালপুরের সরিষাবাডীতে সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে বসতঘর ভাংচুর ও মারপিট এবং মিথ্যা মামলায় জড়িয়ে একটি পরিবারকে গ্রামছাড়া করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে গৃহহীন ওই পরিবারটি গত ৮ দিন ধরে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে বলে জানা গেছে ।
জানা গেছে, পৌরসভার বলার দিয়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে সুরুজের সাথে একই এলাকার মোয়াজ্জেম হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত পহেলা জুলাই ওই জমিতে সুরুজ টয়লেট বানাতে গেলে মোয়াজ্জেম তাতে বাধা দেয়। এ সময় দু’পক্ষের মাঝে কথা কাটাকাটির এক র্পযায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সুরুজ ও তার স্ত্রী র্ঝনাকে মোয়াজ্জেমের নেতৃত্বে একদল সন্ত্রাসী মারপিট, বসতঘর ভাংচুর ও লুটপাট করে। পরে আহত সুরুজ ও ঝর্নাকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মোয়াজ্জেম প্রভাবশালীদের হস্তক্ষেপে সুরুজ ও তার স্ত্রী ঝর্নাকে হাসপাতাল থেকে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে। এছাড়া সুরুজকে ফাঁসাতে তার বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা করে মোায়াজ্জেম। পুলিশি গ্রেফতারের ভয়ে সুরুজ ও তার স্ত্রী র্ঝনা তাদের দুই নাবালক পুত্র রবিউল ও জহুরুলকে নিয়ে বিচারের আশায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে ।
