সাতকানিয়ায় ফলদ বৃক্ষ মেলা

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:০৫
মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। তিনদিনব্যাপী মেলায় অর্ধশতাধিক স্টলে রয়েছে আম, কাঁঠাল, লেবু, পেয়ারা, জামরুল, করমচা, জামবুরা প্রভৃতি গাছ। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মাসুদ রানা, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আনম সেলিম, সাবেক ছাত্রলীগ নেতা এরফানুল হক চৌধুরী প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ মত্স্যজীবীদের ক্রেস্ট প্রদান করেন।