শোক সংবাদ

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:০৫
সূর্য মিয়া ভাষা আন্দোলনে অংশ নেওয়ায় কারাভোগকারী সাবেক ছাত্রনেতা এজাহারুল হক ওরফে সূর্য মিয়া মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মঙ্গলবার ঢাকার হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। জাহানারা লতিফ বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপির চাচাত বোন জাহানারা লতিফ (৮০) বার্ধক্যজনিত কারণে সোমবার রাত ১১টায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় উজিরপুরের বান্না মিঞাবাড়ির পারিবারিক গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সুরেশ চন্দ্র দাস কসবা পুরাতন বাজারের দাস ফার্মেসির স্বত্বাধিকারী পৌর সদরের শীতলপাড়া গ্রামের চিকিত্সক সুরেশ চন্দ্র দাস গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। ওইদিন দুপুরে পৌর শ্মশানঘাটে তার মরদেহ সত্কার করা হয়। মোঃ এসাহাক মোক্তার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা মোঃ এসাহাক মোক্তার (৬০) মঙ্গলবার সকালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে দক্ষিণ মিঠাখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মতিউর রহমান ভূঞা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঢাকার আর.এ.কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এডভোকেট মাহবুবুর রহমান ভূঞা জুয়েল ও বিএনপি নেতা মাসুদুর রহমান ভূঞা রুবেলের পিতা মতিউর রহমান ভূঞা (৮৩) গত সোমবার রাতে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। মরহুমের নিজ গ্রাম মাসকা ইউনিয়নের রায়পুরে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। আলমগীর বেপারী ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর বেপারী গতকাল সকালে হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।