বিরতিহীন পরীক্ষা নেওয়ার প্রতিবাদ

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:১০
বিরতিহীনভাবে পাবলিক পরীক্ষা গ্রহণে শিক্ষামন্ত্রীর ঘোষণার প্রতিবাদে ময়মনসিংহে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার শহরের প্রেসক্লাব মোড় ফিরোজ জাহাঙ্গীর চত্বরের সামনে সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পাবলিক পরীক্ষা নেয়ার বর্তমান ঘোষণা বাতিল করে পূর্বের নিয়ম বহাল রাখার দাবি জানিয়েছে।