পৃথক ঘটনায় নিহত ৯

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:১১
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৯জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। গাইবান্ধায় অটোরিকশা চাপায় শিশু নিহত গাইবান্ধা \ গাইবান্ধা শহরের রেল স্টেশন রোডে গতকাল মঙ্গলবার ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় আকলিমা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত আকলিমা স্টেশন সংলগ্ন বিহারী কলোনীর ভ্যান চালক হায়দার আলীর মেয়ে। গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, আকলিমা স্টেশন সংলগ্ন একটি কলার দোকান থেকে কলা কিনে বাড়ি ফিরছিল। সে সময় পিছন থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। তিনি আরো জানান, দুর্ঘটনাটি স্টেশন এলাকায় হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু গৌরনদী (বরিশাল) \ গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলার ডুমুরিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে মরিয়ম (২) নামের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটির নানার নাম হাবিবুর রহমান হাওলাদার। দেবীগঞ্জে বজ্রপাতে দুইজন নিহত দেবীগঞ্জ(পঞ্চগড়) \ গতকাল মঙ্গলবার সকালে বজ্রপাতে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের প্রমথ চন্দ্র ১৮ ও উপজেলার দেবীডুবা ইউনিয়নের কামাতপাড়া গ্রামের মংগলুর স্ত্রী অঞ্জলী ৩২ মারা গেছে। এদিকে অঞ্জলীর স্বামী মংগলু রায়, ৪২ নাছিমা বেগম ৩৫ ও সুজন রায় ১৩ আহত হয়। ঝিনাইগাতীতে বজ্রপাতে নিহত ১ ঝিনাইগাতী (শেরপুর) \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামে গতকাল মঙ্গলবার বজ্রপাতে সজীব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সজীব ওই গ্রামের নূর ইসলামের পুত্র। বাড়ির উঠানে বৃষ্টির পানিতে ভেজার সময় এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জে বজ্রপাতে এক মহিলার মৃত্যু সুনামগঞ্জ \ সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাত পড়ে এক বয়োবৃদ্ধা মহিলা মারা গেছে। নিহত মহিলার নাম হামিদা বেগম (৫০)। তিনি সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পুরাতন গুদিগাঁও গ্রামের মফিজ আলীর স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে প্রবাসী নিহত ব্রাহ্মণবাড়িয়া\গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় শিমরাইল কান্দিতে এক প্রবাসী ট্রেনের কাটা পড়ে নিহত হয়েছে। শহিদ মিয়ার পুত্র প্রবাসী কামরুল হাসান (৩৭) ট্রেনের কাটা পড়ে নিহত হন। চান্দিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) \ কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে উম্মেহানি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উম্মেহানি একই ইউনিয়নের গজারিয়া গ্রামের নাছির উদ্দিন-এর মেয়ে।