বরগুনা বেতাগীতে রানীপুর গড়িয়াবুনিয়া এছাহাকিয়া আলিম মাদ্রাসার সভাপতি মনোনয়নের অনিয়মের কারণে গতকাল মঙ্গলবার গভর্নিং বডির সভাপতি মনোনয়নের বিরুদ্ধে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। অবৈধভাবে গভর্নিং বডির সভাপতি মনোনয়ন নিয়ে অভিভাবক সদস্য আবদুস সত্তার মোল্লা বাদী হয়ে লোকমান হাকিম ও অধ্যক্ষ মোহাম্মদ আলীর বিরুদ্ধে বরগুনা সহকারী জজ আদালতে এ মামলা করেন। এ প্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা প্রদান করেন।
