ঈশ্বরগঞ্জে চারদিন পর প্রবাসীর স্ত্রী উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২২:১২
ঈশ্বরগঞ্জ থেকে অপহরণের চারদিন পর প্রবাসীর স্ত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জবানবন্দি ও ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ উদ্ধারকৃত নারীকে আদালতে পাঠিয়েছে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফারুক আহম্মেদ জানান সোমবার রাতে ময়মনসিংহের কাঠগোলা এলাকা থেকে অপহূতাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নারী পুলিশকে জানায় অপহরণের পর গৌরীপুরের খোদাবক্সপুর গ্রামের মফিজুল তাকে ধর্ষণ করেছে। গত ৫ জুলাই রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কৃষ্ণপুর গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র মালয়েশিয়া প্রবাসী সেলিম তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বালিহাটা গ্রামে আসার পথে ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া গজারিয়া ব্রিজের কাছে পৌঁছলে মফিজুলের নেতৃত্বে দুর্বৃত্তরা ৫ টি মোটর সাইকেল নিয়ে সিএনজির গতিরোধ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহূতার পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে।