নীলফামারীর সৈয়দপুরের কয়া গোলাহাট পুরাতন মসজিদ সংলগ্ন এলাকায় সাজু (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে তার এক সহপাঠী। সোমবার রাত ১০টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। হাসপাতালে চিকিত্সাধীন সাজু জানায়, রবিবার হূদয়ের সঙ্গে তার তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সোমবার রাতে তারাবির নামাজ শেষে সাজু মসজিদ থেকে বের হলে হূদয় দৌড়ে এসে তাকে ছুরিকাঘাত করে। এসময় তার আর্তচিত্কারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক জানান, দ্রুত হাসপাতালে নেয়ায় সে আশঙ্কামুক্ত। সাজু সৈয়দপুর কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র।
